১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার দর্শনা মজিবনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

  • Update Time : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • 194

শখের বাইক কেড়ে নিলো একমাত্র ছেলের প্রাণ ছবিঃ জাগো দেশ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আসমাউল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমাউল হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের করিমপুরপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের সোনা মিয়ার ছেলে রুপম হোসেন ও আমির হোসেনের ছেলে মোহাম্মদ নয়ন। তারা দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আসমাউল। এ সময় দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার সংকেত পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসমাউল। এতে গুরুতর আহত হন রূপম। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন নয়ন।

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় আসমাউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

দামুড়হুদার দর্শনা মজিবনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

Update Time : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩