শিমুল রেজা: দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন,-এর দিক নির্দেশনায়, দর্শনা-দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা- এরতত্ত্বাবধানে এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই শামিম রেজা,সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে দর্শনা থানাধীন দক্ষিন চাঁদপুর গ্রামস্থ রাজু হোটের এন্ড রোস্টুডেন্ট সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ১৫ বোতল ফেনসিডিল সহ জীবননগর উপজেলা সদরপাড়া (পশ্চিমপাড়া) বাবলু রহমান খোকন এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা তিনি জানান, মাদকের বিষয়ে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। আটককৃত মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেনসিডিলসহ দর্শনা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















