০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ডিসলাইন কর্মীর মৃত্যু

  • Update Time : ১১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 149

ঝিনাইদহের মহেশপুরে ডিসের লাইনের তদারকির কাজ করার সময় এক ডিসলাইন কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নাটিমা ইউপির নস্তি শাকিল মোড় নামক স্থানে বিদ্যুতের লাইনে কাজ করার সময় তার মৃত্যু হয়।

নিহত শনু মণ্ডল (৩৪) উপজেলার নাটিমা ইউপির নস্তি গ্রামের করিম মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজ করার জন্য শনু ডিসের তারসহ মই বেয়ে বিদ্যুতের খাম্বায় ওঠে। এরপর সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জানাজানি হলে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা শনুকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ওপরেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়।

মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, ঘটনা শোনামাত্র সেখানে পৌছে উদ্ধার তৎপরতা চালাই। কিন্তু বিদ্যুতের পোলের সঙ্গে ডিসের লাইন ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনুর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ডিসলাইন কর্মীর মৃত্যু

Update Time : ১১:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩