০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর বিদ্যুস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • Update Time : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • 158

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুস্পৃষ্টে রুহুল আমিন নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত ইউপির গঙ্গাদাসপুর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি রড বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হন নির্মাণশ্রমিক রুহুল আমিন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ওসি জাবেদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

জীবননগর বিদ্যুস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

Update Time : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩