০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর ফেনসিডিল-সহ ৫ যুবক গ্রেফতার

  • Update Time : ০৪:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • 161

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার রাতে সীমান্ত এলাকার গোয়ালপাড়া থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার নতুনপাড়া গ্রামের কলম মিয়ার ছেলে রাজা মিয়া (২৬), আরিফুল ইসলামের ছেলে রোহান মিয়া (১৯), সমীর আলীর ছেলে রিয়াজ আলী (১৯), মিন্টু মিয়ার ছেলে নাইমুল হাসান (১৯) ও হামিদুল ইসলামের ছেলে আল্ ফাত্তাহ আল মামুন (১৯)।

পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুধবার দিবাগত রাত্র সাড়ে ১২টার সময় উপজেলার গোয়ালপাড়া গ্রামের বন্দর মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক রাজা মিয়া, কলম মিয়া, রোহান মিয়া, রিয়াজ আলী, নাইমুল হাসান ও আল্ ফাত্তাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

জীবননগর ফেনসিডিল-সহ ৫ যুবক গ্রেফতার

Update Time : ০৪:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩