০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : ১১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 150

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার মন্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে ৩টার দিকে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত হায়দার মণ্ডল মাঝেরপাড়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে।

জানা যায়, বিকেলে হায়দার মন্ডল মোটরের সুইচ দিয়ে গোসল করতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে মোটরের সুইচ অন রেখেই টিউবওয়েল চেপে পানি তুলতে থাকেন। এ সময় বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন হায়দার মন্ডলকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়ি পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

Update Time : ১১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩