জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
খুলনা রেঞ্জের আওতাধীন চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।সম্প্রতি প্রকাশিত এক চিঠিতে দর্শনা, জীবননগর, দামুড়হুদা মডেল, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর থানায় পাঁচজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াউর রহমান। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দর্শনা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান। তিনিও ঝিনাইদহ জেলার বাসিন্দা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলায়মান শেখ। তিনি রাজবাড়ী
দামুড়হুদা মডেল নতুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন শেখ সেমসার উদ্দিন। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাণী ইসরাইল। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
জীবননগরসহ চুয়াডাঙ্গার পাঁচ থানায় নতুন ওসি
Tag :
জনপ্রিয়




















