১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“জনগণের আস্থা ও অধিকার ফিরিয়ে আনতে ভোট দিন হাতপাখা মার্কায়” — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

  • Update Time : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 62

আজ ৩ ডিসেম্বর, রোজ বুধবার, আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সহসভাপতি ও চুয়াডাঙ্গা–১ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

গণসংযোগকালে তিনি বলেন, “এই দেশের জনগণ আজ আস্থা ও অধিকার সংকটে ভুগছে। ন্যায়বিচার, সুশাসন, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেই আস্থার জায়গাটি পুনর্গঠন করতে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হাতপাখা মার্কায় ভোট দিন—এটাই হতে পারে ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ।”

তিনি আরও বলেন, “অবহেলিত গ্রামাঞ্চলের উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ গঠন আমাদের অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ ইমদাদুল হক, চিতলা ইউনিয়ন সভাপতি আব্বাস আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা, যুবনেতা মুস্তাকিম হোসেন, আবু শামা, নজরুল ইসলাম, সেলিম রেজা, আবু তাহের, বাবর আলী, এরশাদ, আপেল উদ্দিন, শহর আলী, ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ।

পথসভা শেষে তিনি সকলকে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

“জনগণের আস্থা ও অধিকার ফিরিয়ে আনতে ভোট দিন হাতপাখা মার্কায়” — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

Update Time : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫