১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • Update Time : ০৩:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 57

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৭) নিহতের খবর পাওয়া গেছে। তার সঙ্গে থাকা দুই সহযোগী দৌঁড়ে পালিয়েছেন। Advertisement আরও দেখুন বাংলাদেশ সংবাদ সংবাদপত্র ই-পেপার সাবস্ক্রিপশন রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পথচারী ও স্থানীয়রা ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে লিংকরোড দিয়ে চলাচলের সময় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতাই করছিলো মোটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী। এ সময় পাশ দিয়ে ছয়যাত্রী নিয়ে অন্য একটি অটোরিকশা যাচ্ছিল। যাত্রীরা ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। তাদের চিৎকারে পথচারী ও লোকজন এগিয়ে আসে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে একজনকে ধরে ফেলে উপস্থিত লোকজন। অন্য দুইজন পালিয়ে যায়। ক্ষুব্ধ পথচারীদের গণপিটুনিতে আটক ছিনতাইকারীর মৃত্যু হয়। এছাড়া উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়ে লাশ ও পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর জানান, পুলিশ ও সিআইডি উপস্থিত আছে। নিহতের লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Tag :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Update Time : ০৩:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬