০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে!

  • Update Time : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 152

আওয়ামী লীগ কর্মী দবির আলি হত্যা মামলার আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ ওরফে বিপুল আদালতে স্থায়ী জামিন চাইলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার (২৮ আগস্ট) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক জহুরা খাতুন। বিকেলে তাকে পুলিশি পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) একরামুল হোসাইন ২৫ জনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১১ মার্চ রাতে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে আলমডাঙ্গা জহুরুলনগর গ্রামের পূর্বপাড়ায় সংঘর্ষ ঘটে। এতে দবির আলিসহ বেশ কয়েকজন আহত হন। দবির আলি বেশ কিছু দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর খোকন আলমডাঙ্গা থানায় মারামারির মামলা করেন। দবির আলি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে!

Update Time : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩