০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Update Time : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • 143

চুয়াডাঙ্গায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিল আরাফাতকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার করেছেন।

শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাকিল আরাফাতের কাছে তার ভাড়া বাসায় প্রাইভেট পড়তো একই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে অষ্টম শ্রেণির ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকাল সাড়ে ৬টার সময় আসতে বলেন। ঐ ছাত্রী শিক্ষকের কথা মতো সকালে তার বাসায় যায়। সকালে বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে তার বেড রুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।

একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে পালিয়ে আসে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

Update Time : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩