০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • 143

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, পাবলিক প্রসিকিউটরস এ্যাডভোকেট বেলাল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলাসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিন সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় একই স্থানে সংগীত, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে, রেলস্টেশন, শহীদ হাসান চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে দিনব্যাপী বঙ্গবন্ধুর উপর ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রামাণ্য চিত্র প্রদর্শন ও ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। বেলা ১২টায় ভাবগাম্ভির্য বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলাব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা পাঠ, বড়দের জন্য বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ, রচনা ও চিত্রাঙ্কন, হামদ ও নাথ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর জেলার সকল মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Update Time : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩