০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ,গ্রেপ্তার শিক্ষক

  • Update Time : ০৬:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • 146

চুয়াডাঙ্গায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাতকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে শিক্ষার্থীর অভিভাবক চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, শিক্ষক শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

তিনি তার চুয়াডাঙ্গার ভাড়া বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বাড়িতে পড়তে গেলে শিক্ষক শাকিল আরাফাত ওই শিক্ষার্থীকে কৌশলে তার বেডরুমে ডেকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থী শিক্ষককে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে আসে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় শিক্ষক শাকিল আরাফাতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

ওই মামলায় শিক্ষক শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ,গ্রেপ্তার শিক্ষক

Update Time : ০৬:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩