০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : ১১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • 154

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সন্তানদের জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত হয় তাদেরকে পুলিশ সুপার বিশেষভাবে সম্মানী প্রদানের আয়োজন করেন। পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি সন্তানসহ তাদের অভিভাবগণকে প্রাইজবন্ড, ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল হুমায়রা আক্তার, ডিআইও-১ আবু জিহাদ ফখরুল আলম খান, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং জিপিএ-৫(A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ১১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩