০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও

  • Update Time : ০২:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • 175

সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়াকে বদলি করা হয়েছে। তার স্থলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত মোছা. মমতাজ মহল যোগ দিচ্ছেন।

গত বুধবার (১৬ আগস্ট) মমতাজ মহলকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে থেকে চুয়াডাঙ্গার অন্য তিনটি উপজেলায় নারী ইউএনও দায়িত্ব পালন করছেন।

সদর উপজেলায় মমতাজ মহল ইউএনও হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমবারের মতো চুয়াডাঙ্গার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।

এরমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে ইউএনও হিসেবে মমতাজ মহলকে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমার জেলার চার উপজেলাতেই নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি খুব ইতিবাচক। কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এটা সেই উদ্যোগেরই একটা অংশ।

তিনি বলেন, প্রশাসনের সব সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়ছে, যেটা খুবই ইতিবাচক। জেলার সবকটি উপজেলায় নারী ইউএনও হওয়ায় পিছিয়ে পড়া নারী আরও বেশি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউএনও

Update Time : ০২:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩