স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন (৮০)
চুয়াডাঙ্গা-২ এ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হয়েছেন অধ্যাপক শেখ সেলিম । সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা ও শিক্ষাবিদ হিসেবে বহুল পরিচিত পেশাজীবী নেতৃত্বের অধিকারী এই প্রার্থী ১৯৭৭ সাল হতে অদ্যবধি সাংবাদিকতাই আছেন অত্যন্ত সাহসিকতার সাথে চুয়াডাঙ্গার আধুনিক ও পাঠক প্রিয় সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পন ছিল এ অঞ্চলের বলিষ্ঠ মুখপাত্র । তার সম্পাদনায় পত্রিকার নবীন সাংবাদিকতা কাজ অত্যন্ত মর্যাদার সাথে কালক্রমে তার সম্পাদিত সাপ্তাহিক চুয়াডাঙ্গা বার্তা ও ডি এফ পি নিবন্ধন ভুক্ত প্রথম দৈনিক চুয়াডাঙ্গা বার্তা ছিল পাঠক নন্দিত । বোদ্ধা কলাম লেখক হিসেবে সুপরিচিত অসামান্য অধ্যাপক শেখ সেলিম ১৯৮৪ সাল থেকে শিক্ষকতা শুরু করেন । তার হাতে গড়ে উঠেছে প্রদীপন বিদ্যাপীঠ । সে সময় অসামান্য খ্যাতির এই শিক্ষক পরবর্তীতে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেছেন প্রায় ৩৪ বছর। পাশাপাশি তার হাতে গড়ে উঠেছে শ্রমজীবী হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় । যা সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য একটি মহতী উদ্যোগ । এছাড়া তার শ্রমে ও মেধা বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছে আলী নূর কিন্ডার গার্ডেন , সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন , শুভ তারা চাইল্ড হোমস এবং চুয়াডাঙ্গা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ । তিনি কিছুকাল দারুল এহসান ইউনিভার্সিটি চুয়াডাঙ্গা ক্যাম্পাসে বিএড ও এমএড শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষক ছিলেন । অল্প সময়ে তেঁতুল শেখ কলেজ, ডা. আফসার উদ্দিন কলেজে অতিথি শিক্ষকতা করেছেন । ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি চুয়াডাঙ্গা জেলার কো-অর্ডিনেটর হিসেবে সমগ্র জেলা ব্যাপী মাধ্যমিক স্কুল ও কলেজ সমূহের ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে এনে তাদের কে নতুন জীবনের সন্ধান দিয়েছেন । সে কার্যক্রম আজও চলমান ।
এই পেশাজীবী নেতার সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ড বহুল আলোচিত ও জনন্দিত । তিনি একাধারে প্রায় 23 বছর জেলা রোভার স্কাউটের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । চুয়াডাঙ্গা প্রেসক্লাব বাংলাদেশ সাংবাদি সমিতি চুয়াডাঙ্গা , ইউনিটের দায়িত্বে ছিলেন বহু মেয়াদে । চেনা মুখ সাংস্কৃতিক জোট, মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ , কলতান কচিকাঁচার মেলা , কাচি কণ্ঠের আসর, অক্ষর , চুয়াডাঙ্গা লেখক সংঘ , আবুল হোসেন স্মৃতি সাধারণ গণ গ্রন্থাগার, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ অসংখ্য সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে কাজ করেছেন একজন নিবেদিত কর্মী হিসেবে ।
বিশেষত সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো সমস্যা জুলুম অত্যাচারের বিরুদ্ধে তিনি আজীবন আপোষহীন । ন্যায্যতার ভিত্তিতে নৈতিক সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো গড়তে তিনি হয়ে আছেন আজ এবং আগামীর অকুতোভয়হীন এক সিংহ পুরুষ ।
স্বভাবজাত অন্যায়ের প্রতিবাদকারী এই পেশাজীবী নেতার পারিবারিক জীবন আরো উজ্জ্বল । তার সহধর্মিনী শামীমা খাতুন একজন নিবেদিত সদালপী কণ্ঠশিল্পী এবং স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব । পাশাপাশি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক । তাদের দুই কন্যা । জৈষ্ঠ কন্যা ডঃ শমসাদ ফারজানা সানন্দা স্বপরিবারে আমেরিকার ক্যালোফোর্নিয়ায় প্রবাস জীবন যাপন করছেন । কনিষ্ঠ কন্যা আইটি প্রকৌশলী তাসনিম আলম আফসিন স্বামীসহ কানাডায় আছেন প্রবাস জীবনে ।
সংগ্রামী চেতনা সম্পন্ন আপসহীন এই সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী নেতা অধ্যাপক শেখ সেলিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন ।
সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি জানান উক্ত আসনে নির্বাচিত হলে এলাকার জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে দত্তনগরে কৃষি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় , জীবননগর চ্যাং খালি সীমান্ত এলাকায় পুরনো কাঠামো আধুনিককরণ এবং পরিপূর্ণ স্থলবন্দর , পর্যটনকেন্দ্র , আন্তর্জাতিকভাবে স্বীকৃত দর্শনা স্থলবন্দর , দর্শনা রেলওয়ে বন্দর , কেরু কোম্পানিকে আধুনিকরণের মাধ্যমে চুয়াডাঙ্গার একমাত্র শিল্প প্রতিষ্ঠানের যুগোপযোগী উন্নয়ন এলাকার শিক্ষা সংস্কৃতি যোগাযোগ ও কৃষিকে শিল্পে রূপান্তরে নিবেদিত সমাজকর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে থাকবেন ।
১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গা ২ আসনে জেএসডি প্রার্থী অধ্যাপক শেখ সেলিম
Tag :
জনপ্রিয়




















