০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • Update Time : ১১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 155

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ‘আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে এদেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সবুজ করি’ এবং ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন্সে বিভিন্ন ধরণের ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় বিভিন্ন জাতের উন্নতমানের ফলজ বৃক্ষ রোপন করা হয়। পর্যায়ক্রমে জেলা পুলিশের সকল ইউনিটে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দীন আল আজাদ পিপিএম, ডিআইও-১ ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ , আরআই পুলিশ লাইন আমিনুল ইসলাম, মোটরযান শাখার ইনচার্জ জিহাদুল হাসান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

Update Time : ১১:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩