০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন, মা-মেয়ে আটক

  • Update Time : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 181

চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম মতিয়ার রহমান মতি (৪৮)। তিনি কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মজিবর রহমান জানান, মতিয়ার রহমান মতি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে এবং স্ত্রীর বিরুদ্ধে। শনিবার সকালে মেয়ের ধারালো অস্ত্রের আঘাতে তিনি খুন হয়েছেন বলে জেনেছি। অনৈতিক প্রস্তাব দিলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন মা-মেয়ে। ঘটনার সাথে জড়িত মা এবং মেয়েকে আটক করেছে পুলিশ।

ওসি এস এম জাবীদ হাসান জানান, সকালে খবর পেয়ে নিহতের বাড়ি এসে লাশ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের দেহে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন, মা-মেয়ে আটক

Update Time : ০১:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩