০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জামজামি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ২০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

শনিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বীজ, কীটনাশক, ঔষধ, মুদি ও মিষ্টির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে মেসার্স শাহ ট্রেডার্স (স্বত্বাধিকারী: মো: গোলাম শওকত)-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডার (স্বত্বাধিকারী: শ্রী বিশ্বজিৎ সাহা)-কে ৩৮ ও ৪৩ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য, ঔষধ ও বীজ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

Update Time : ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫