০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২০০ নারী-পুরুষ পেলেন জামায়াতের খাদ্য-সহায়তা

ওমরা পালন শেষে দেশে ফিরে চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছেন জামায়াতে ইসলামের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. রুহুল আমিন। গতকাল সোমবার সকাল ১০টায় আল হেলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে রমজানের ফুড প্যাকেজ বিতরণ করেন তিনি।

এসময় জামায়াতের জেলা আমির বলেন, ‘আল্লাহ যে কাজ করলে খুশি হন, আমরা সে কাজই করতে চাই। সমাজকে ভালো করতে চাই। বৃদ্ধভাতা যেন কেউ হরণ না করে, ভিজিএফ কার্ড পেতে যেন টাকা দিতে না হয়, আমরা যেন এসব কাজ বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া করবেন।’

ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর আমির বিলাল হুসাইন, সদর সেক্রেটারি গোলাম রসুল, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিণ্টু প্রমুখ

জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় ২০০ নারী-পুরুষ পেলেন জামায়াতের খাদ্য-সহায়তা

Update Time : ০৩:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫