০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধা-ক্কায় মোটরসাইকেলচালকের ম-র্মা-ন্তিক মৃ-ত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় মোঃ আল ইমরান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে ছাগল ফার্মের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আল ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের বাসিন্দা। তিনি খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তবে তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সাতগাড়ি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন সেনিটারি মিস্ত্রি ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৈনিক মানবকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আল ইমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।  ঘটনার পরেই লাটাহাম্বারচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়

নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধা-ক্কায় মোটরসাইকেলচালকের ম-র্মা-ন্তিক মৃ-ত্যু

Update Time : ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫