০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবি হাসপাতালের সামনে মর্মান্তিক_সড়ক_দুর্ঘটনা নি,হত-১

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা’র জাফরপুরে বিজিবি ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়ে যাত্রীবাহী খান পরিবহনের একটি বাস, ঘটনাস্থলেই মাহফুজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসযাত্রীসহ আরও তিনজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজী পাড়ার হাজী ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ফ্রিল্যান্সার ছিলেন এবং অবিবাহিত।

আহত ৩ জনের মধ্যে তুহিন কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী “খান পরিবহন”-এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। এতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইককেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাহফুজুর রহমান নিহত হন এবং বাসের তিন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস, মোটরসাইকেল ও ইজিবাইকটি জব্দ করে। আহতদের বিজিবি সদস্যরা উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন”।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিজিবি হাসপাতালের সামনে মর্মান্তিক_সড়ক_দুর্ঘটনা নি,হত-১

Update Time : ১২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫