০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারিতে ময়দা মাখার মেশিনে জড়িয়ে প্রাণ গেল কিশোর শ্রমিকের

  • Update Time : ০১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • 63

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বেকারির ময়দা মাখার মেশিনে জড়িয়ে সোহান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা আনন্দধামের ক্যানেলপাড়া এলাকায় অবস্থিত ‘ভাই-বোন বেকারিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত নীলফামারী সদর উপজেলার চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মিনারুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, আনন্দধামের নাসির উদ্দিন কিছুদিন আগে এখানে ভাই-বোন বেকারি নামে একটি পাউরুটি তৈরির কারখানা গড়ে তোলেন। সেখানে নীলফামারী জেলার কয়েকজন কিশোর শ্রমিক কাজ করছিল। রবিবার সকালে ময়দা মাখার সময় মিক্সার মেশিনে জড়িয়ে পড়ে সোহান। আরো পড়ুন রেললাইনে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত রেললাইনে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত নিহতের মামাতো ভাই হৃদয় জানান, প্রায় এক মাস আগে তারা দুই ভাই নীলফামারী থেকে এসে ওই বেকারিতে কাজ শুরু করে। সকাল১১টার দিকে সোহান মেশিনে ময়দা মাখছিল। হঠাৎ সে মেশিনে জড়িয়ে পড়লে চিৎকার শোনা যায়। তারা গিয়ে দেখেন, সোহানের শরীর মেশিনে জড়িয়ে ক্ষত-বিক্ষত হয়ে গেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আজগর আলী বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

বেকারিতে ময়দা মাখার মেশিনে জড়িয়ে প্রাণ গেল কিশোর শ্রমিকের

Update Time : ০১:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫