০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষে আলমসাধুচালক নিহত

  • Update Time : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 84

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলমসাধুচালক মাহফুজ রানা (২২) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে ভালাইপুর- রামনাগর সড়কের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত মাহফুজ রানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার হযরত আলীর ছেলে।

উদ্ধারকারি ইমদাদুল হক বলেন, আমরা কাজ শেষে বাড়ি ফিরছিলাম। এ সময় ভালাইপুর-রামনাগর সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আমি জেনেছি, পাখিভ্যানের লাইটের আলো আলমসাধুচালকের চোখে লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পাখিভ্যানচালক সামান্য আহত হলেও আমরা গুরুতর আহত অবস্থায় আলমসাধুচালক মাহফুজ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম উজ জামান বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় মাহফুজ রানাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরিক্ষা-নিরিক্ষার শেষে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের কোন তথ্য আমার জানা নেই

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষে আলমসাধুচালক নিহত

Update Time : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫