০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

  • Update Time : ১১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • 152

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনে নাম ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর পর উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সেই আলোকে শনিবার বিকেল ৪টার দিকে সম্মেলন শুরু হয়।

যুবদলের একাধিক নেতা জানান, সম্মেলনকে ঘিরে প্রস্তুতি নিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এমএ হান্নান। তবে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে কতজন প্রার্থী হয়েছেন সেটি জানানো হয়নি। এ জন্য পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম ও নাজিমের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ও চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন।

ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা জানান, তিনি বক্তব্যের জন্য নাম ঘোষণা করছিলেন। এ সময় বক্তব্যের জন্য কেনো পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী নাজিম ভুঁইয়ার নাম ঘোষণা করা হয়নি এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।

তিনি আরো জানান, এ সংঘর্ষে ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। বাকি প্রায় ২২-২৩ জন আহত হলেও প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, যুবদলের সম্মেলন করা হবে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। আমরা সম্মেলন সম্পর্কে জানতাম না। তবে সংঘর্ষের খবর জানতে পেরেছি

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চাঁদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

Update Time : ১১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩