০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামের তিন গরু চোর গ্রেফতার

  • Update Time : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • 163

গাংনী উপজেলার ধলা পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৩ গরু চোরকে গ্রেফতার করেছে। এসময় গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃত গরু চোররা হলেন, গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের ইনারুল ইসলাম (৪০), বেল্টু হোসেন (২৩) ও ইকরামুল হক (১৮)।

ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করেন। এসময় ইনারুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এসআই তৌহিদুল ইসলাম বলেন, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক শরিফুল ইসলামের একটি এঁড়ে গরু গোয়াল ঘর থেকে চুরি হয়। এঘটনায় গরুর মালিক গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামের তিন গরু চোর গ্রেফতার

Update Time : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩