মেহেরপুরের গাংনী উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন উর্মিলা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী।
রোববার রাতে নিজ বাড়িতেই বিষপান করেন তিনি। মৃত উর্মিলা খাতুন গাংনী উপজেলা রামদেবপুর গ্রামের প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী। এদিকে, ঘটনার পরে ঘরে তালা দিয়ে পালিয়েছেন উর্মিলার স্বামীর পরিবারের লোকজন।
উর্মিলার বাবা তেঁতুলবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, দুই বছর আগে প্রবাসী ইদ্রিস আলীর সঙ্গে বিয়ে হয় উর্মিলার। ইদ্রিস আলী বিদেশ যাওয়ার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন উর্মিলাকে নির্যাতন করতেন। সেই নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার করেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছেন উর্মিলার বাবা রেজাউল ইসলাম




















