কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের সাবেক পোস্ট মাস্টার মরহুম শাহার আলীর ছেলে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা হাদিকাতুল উলুম মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক আবু তাহের মোল্লা (৭০) দীর্ঘদিন অসুস্থতাজনিত কারনে ভুগছিলেন।গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না….লিল্লাহ…রাজেউন)।মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি কার্পাসডাঙ্গা বাজার জামে মসজিদের পেশ ইমাম ওবাইদুল হকের পিতা।গতকাল বাদ মাগরিব গ্রাম্য কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :




















