১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এ রকম মাছ জীবনে দেখেনি’

  • Update Time : ০৭:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 149

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক ইলফিস মাছ। বুধবার সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

৪ কেজি ওজনের এ মাছটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। বিরল প্রজাতির এই মাছটি দেখার জন্য মাছ শিকারির বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা গেছে, বুধবার সকালে ধরলা নদীর শাখা খিরাই নদীতে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান ফারুক হোসেন, হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। তাদের জালে ইলফিস নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।

ফারুক হোসেন বলেন, বর্ষা মৌসুমে মাছ শিকার করি। কিন্তু এ রকম মাছ জীবনে দেখেনি। আজ মাছটি সকালে ড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খান জানান, এ প্রজাতির মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোন কারণে হয়তো এখানে চলে এসেছে। এসব মাছ খাওয়া যায় বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

‘এ রকম মাছ জীবনে দেখেনি’

Update Time : ০৭:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩