১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ঈদেও চলচ্চিত্র পর্দায় অভিষেক হচ্ছে না ঐশীর

  • Update Time : ০৭:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • 154

ইমরুল শাহেদ: চলচ্চিত্র ব্যবসায় একটা স্থবিরতা বিরাজ করলেও ছবির নির্মাণ কাজ থেমে নেই। ম্যুভমেন্ট নিষেধাজ্ঞায় সাময়িকভাবে ছবির শুটিং, ডাবিং বন্ধ থাকলেও অন্যান্য ছোটখাট কারিগর কাজ এগিয়ে রাখছেন নির্মাতারা। কেউ কেউ এ সময়টাতে নতুন পরিকল্পনা তৈরি করছেন। কেউ কেউ চিত্রনাট্য মাজাঘষা করছেন। কারণ এই সময়টাতে বাইরে সময় অপচয় করার সুযোগ নেই। পরিচালক আবু তাওহীদ হিরণ জানান, তিনি একটা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই কাজ এখন এগিয়ে নিচ্ছেন। কথা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন তার ‘আদম’ ছবির নায়িকা ঐশীকে নিয়ে। তিনি বলেন, মেয়েটির কি দুর্ভাগ্য তিনটি ছবির কাজ শেষ করেছে গত বছর। একটি ছবিও কোভিড মহামারির কারণে আলোর মুখ দেখলো না। বরিশালের মেয়ে ঐশী অভিনীত তিনটি ছবির মধ্যে রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’ ও মীর সাব্বিরের একটি ছবি। রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবিতেও তার কাজ করা চূড়ান্ত ছিল। পরে তার আর ছবিটি করা হয়নি। ঐশী চলচ্চিত্রে এসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্ল্যাটফর্ম থেকে। জনতার লালিত্যে তিনি সুন্দরী প্রতিযোগিতায় উৎরে গেছেন। দর্শক লালিত্যে তিনি তারকা হিসেবেও নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তার নির্মাতাদের প্রত্যাশা এক্ষেত্রেও তিনি সফল হবেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

এবারের ঈদেও চলচ্চিত্র পর্দায় অভিষেক হচ্ছে না ঐশীর

Update Time : ০৭:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১