শিমুল রেজা:ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক।
সম্প্রতি ইসলমী ব্যাংক গ্রাহক সেবা দ্রুত ছড়িয়ে দিতে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করে।যা গ্রাহক সেবা দেশের দুর্গম অঞ্চলেও পৌছে দিয়েছে।এতে করে দেশের অর্থনীতিতে এক অক্সফোর্ড সোলার টেকনোলজি লিমিটেড কোম্পানি চেয়ারম্যান বনি ইয়ামিন এর অবদান রাখছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার অন্তভুক্ত ভালাইপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং। শুরু থেকেই ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ভালাইপুর বাজার শাখা -মানুষের মনে সাড়া জাগিয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, ভালাইপুর বাজার শাখা গ্রাহক সেবা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।ফলে এই এলাকার মানুষ খুব সহজে লেনদেন, রেমিটেন্স প্রাপ্তি, সঞ্চয় ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে।আগে এই এলাকার মানুষকে এসব সেবা ও লেনদেন এর জন্য দূরদূরান্তে যেতে হতো, ফলে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো,যেমন : যাতায়াত সমস্যা, চুরি – ডাকাতি হওয়ার সমস্যা ইত্যাদি।কিন্তু ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ভালাইপুর বাজার শাখা যাত্রা শুরুর পর থেকে এই এলাকার মানুষদের ভোগান্তি প্রায় কমে এসেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,ভালাইপুর বাজার শাখা মানুষকে সেবা দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার অপারেশন মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল অফিসার ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ ফকির ফরিদ উদ্দীন, আরো উপস্থিত ছিলেন অফিসার ও এজেন্ট সাপোর্ট অফিসার বেলাল বিন ইন্তাজ। ইসলামী এজেন্ট ব্যাংক ভালাইপুর শাখার ইনচার্জ শাহেদ রহমান সহ- গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন




















