ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে হামলার দাবি ইসরাইলের
Update Time :
১২:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
52
ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে হামলার দাবি ইসরাইলের
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরাইলি সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইসরাইলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণা আসে ঠিক তখন, যখন তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার খবরও প্রকাশ করে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। ইরান নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরণের হামলার ঘোষণা দিলো ইসরাইলি সেনাবাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলে ‘ইরানের শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই ঘোষণা আসে ঠিক তখন, যখন তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার খবরও প্রকাশ করে।