০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন- জান্টু আহবায়ক, যুগ্ম আহবায়ক লাভলু ও শামীম 

  • Update Time : ১০:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • 166
আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল দশটায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজা, নাগদা ইউনিয়ন পরিষদের সদস্য রনি আহমেদ। আইলহাস ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান লিটন মোল্লা পরিচালনায় বক্তব্য রাখেন নাগদা ইউনিয়ন পরিষদের সদস্য বাদল রশিদ, জেহালা ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের সদস্য হাসেম আলী, খাদিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুল ইসলাম, জামজামী ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুল হক, বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন, জামজামী ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুজ্জামান রাজিব। সভা শেষে জেলা পরিষদ সদস্য মজনুর রহমান জান্টুকে আহবায়ক ও ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলুর রহমান ও বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজাকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট  আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। অবশিষ্ট কমিটির নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

আলমডাঙ্গায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন- জান্টু আহবায়ক, যুগ্ম আহবায়ক লাভলু ও শামীম 

Update Time : ১০:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩