০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময় সভা কুশল বিনিময় ‎“চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষের আশা-আকাঙ্ক্ষাই আমার পথচলার মূল শক্তি”

  • Update Time : ০১:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 67

‎নিজস্ব প্রতিবেদক :
‎এডভোকেট রাসেল বলেন ,
‎মানুষের ভালোবাসা এবং সহযোগিতা আমার পথচলার মূল শক্তি। আপনাদের মতামত ও সহযোগিতা নিয়েই একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।
‎চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাস ও খাসকরারা ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা ও কুশলবিনিময়কালে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা -০১ আসনের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎সভাগুলোতে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, যোগাযোগ অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
‎মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী নিজ নিজ এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
‎এ সময় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার প্রকৃত সমস্যা ও বাস্তব চিত্র জানা যায়, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

‎তিনি তরুণ সমাজকে সমাজ গঠনে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সৎ নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

‎এসময় আরো উপস্থিত ছিলেন
‎জেলা যুব বিভাগের সভাপতি ও ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,
‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,সেক্রেটারী মোঃ মামুন রেজা,
‎আইলহাস  ইউনিয়ন আমীর মোঃ লিয়াকত আলী, সেক্রেটারী সহ অসংখ্য  ওয়ার্ড নেতৃবৃন্দ ও কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

আলমডাঙ্গায় জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময় সভা কুশল বিনিময় ‎“চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষের আশা-আকাঙ্ক্ষাই আমার পথচলার মূল শক্তি”

Update Time : ০১:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬