০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি তোমাদের সম্মান রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও’

  • Update Time : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 155

প্রবেশপত্র হারিয়ে ফেলায় রিমঝিম দাশগুপ্ত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ছাত্রী রিমঝিম দাশগুপ্ত (২০) ওই এলাকার ব্যবসায়ী রাজীব দাশগুপ্তের মেয়ে। তিনি নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রিমঝিমের রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু দুইদিন আগে রিমঝিম কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে ফেরার পথে রিকশা থেকে পড়ে যান। এ সময় অসাবধানতাবশত হারিয়ে যায় প্রবেশপত্র। পরে মা-বাবার ভয়ে বিষয়টি শুরুতে গোপন রাখেন।

রিমঝিমের প্রতিবেশীরা জানান, রিমঝিম বাসায় দাদির সঙ্গে ঘুমান। শনিবার খাওয়া-দাওয়ার পর পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়াশোনার কথা জানিয়ে দাদিকে ঘুমিয়ে যেতে বলেন তিনি। পরে একই দিন রাত ৩টার দিকে ঘুম ভেঙে রিমঝিমকে না পেয়ে তার বাবাকে জানান দাদি। এ সময় বাসার ডাইনিং রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। পরে ডাইনিং টেবিলে পাওয়া যায় রিমঝিমের হাতে লেখা একটি চিরকুট।

ওই চিরকুটে রিমঝিম লিখেন, ‘মা ও বাবা, তোমরা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, কিন্তু আমি তোমাদের সম্মান রাখতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’ চিরকুটে প্রবেশপত্র হারানোর কারণে যে তার এ সিদ্ধান্ত, তা স্পষ্ট করে লিখেন তিনি।

ওসি গোলাম রাব্বানি জানান, এ ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

‘আমি তোমাদের সম্মান রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও’

Update Time : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩