০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসম প্রেমের বলি প্রবাসীর স্ত্রী মুসলিমা!

  • Update Time : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • 159

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

নরসিংদীর মনোহরদীতে মুসলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মনোহরদী থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মুছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী। পুলিশ মুসলিমার লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টোরিতে সাব্বির নামে এক কিশোরের সঙ্গে ছবি খোঁজ পায়। স্টোরির ক্যাপশনে ‘আমার মৃত্যুর জন্য সাব্বির দায়ী’ লেখা ছিল। এছাড়াও মুসলিমার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে ডায়েরি উদ্ধার করা হয়। ডায়েরিতে মুসলিমার সুইসাইড নোট খুঁজে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসলিমার সঙ্গে ওই কিশোরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির বলি হয়েছেন মুসলিমা।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লাহর সঙ্গে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মুসলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের বিবাহিতা এক মেয়ে রয়েছে।

মুসলিমার মা মুর্শিদা বেগম জানান, স্বামী প্রবাসে থাকার কারণে মুসলিমা আমাদের বাড়িতেই বসবাস করত। মাঝে মাঝে মুসলিমা তার স্বামীর বাড়িতে আসত। শনিবার দুপুরে মনোহরদীতে ডাক্তার দেখানোর কথা বলে আমাদের বাড়ি থেকে আসে। আসার সময় বলে আসে ডাক্তার দেখানো শেষে স্বামীর বাড়ি কালিকুড়িতে রাতে থেকে যাবে। সকালে মুসলিমাকে অনেকবার ফোন দিয়ে না পেয়ে রোববার মুসলিমার স্বামীর বাড়িতে এসে দেখেন বাড়ির কলাপসিবল গেট ও দরজা খোলা। ঘরে গিয়ে মেঝেতে মুসলিমাকে পড়ে থাকতে দেখেন। ঘরের মেঝেতে মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন মুর্শিদা। তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুসলিমার লাশ উদ্ধার করে পুলিশ।

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

অসম প্রেমের বলি প্রবাসীর স্ত্রী মুসলিমা!

Update Time : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩