অবশেষে অদম্য নারী ক্যাটাগরিতে বন্ধনা দত্তকে জয়িতা সম্মাননায় ভুষিত করা হয়েছে। আজ উপজেলা মিলনায়তনে নবাগত নির্বাহী অফিসার মিস পান্না আক্তার অদম্য নারী বন্ধনার হাতে ক্রেস্ট তুলে দেন।
বন্ধনা দত্তের স্বামী আলমডাঙ্গার সোনাপট্টির শ্যামল দত্ত ১৭ সালে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে মারা যান। রেখে যান স্ত্রী ও এক কন্যা সন্তান এবং আয়ের একমাত্র উৎস একটি কনফেকশনারি দোকান।
বন্ধনা দত্ত স্বামীর মৃত্যুর পর প্রকৃতির নিষ্ঠুরতার কাছে হার মানেননি। তিনি অদম্য সাহসীকতার সাথে স্বামীর রেখে যাওয়া দোকান নিজেই পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন। মেয়েকে সর্বোচ্চ লেখাপড়ায় শিক্ষিত করে তোলেন।
দু’মাস আগে ‘আলমডাঙ্গার কথা(Story of Alamdanga)’ ফেসবুক গ্রুপ বন্ধনা দত্তের সগ্রামী জীবনের গল্প নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।
আজ বেগম রোকেয়া দিবসে বন্ধনা দত্তকে পুরস্কৃত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই এবং একইসাথে অদম্য নারী বন্ধনা দত্ত মানসিকভাবে আরও অদম্য হয়ে উঠুক এই প্রত্যাশা করি




















