১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক সম্পর্কের জেরে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ

  • Update Time : ০৩:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • 155

অনৈতিক সম্পর্কের অভিযোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ‘শুদ্ধ করার’ অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বদের বিরুদ্ধে।

সোমবার (২৮ আগস্ট) সকালের দিকে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় এক পুরোহিতকে ডেকে এনে তার মাথা ন্যাড়া করার পর ঘোল ঢেলে দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন নারী জানান, এক মুসলিম যুবকের সঙ্গে ওই গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। এ কারণে গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এ কাজে গৃহবধূর স্বামীরও সম্মতি ছিল বলে তারা জানান।

ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা তাকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। এ সময় ওই গৃহবধূ দাবি করেন, তিনি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করেননি। গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়া হয়েছে।

ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বী গোবিন্দ সাহা বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার হয়েছে। শুদ্ধ করার এ বিষয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা বিমল চন্দ্রের কারণেই হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রামের আরও কয়েকজন মাতব্বর এক হয়ে দিয়েছিলেন। এর আগে এ গ্রামে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা কখনো শুনিনি।

এ বিষয়ে জানতে স্থানীয় মাতব্বর বিমল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জাবারীপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে গেলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার শফিকুল ইসলাম বাবু বলেন, ঘটনাটি দুপুরের পর শুনেছি। এরপর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সভাপতি বৌদ্দ নাথ বলেন, বিষয়টি খুবই অমানবিক। এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

অনৈতিক সম্পর্কের জেরে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ

Update Time : ০৩:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩