০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

  • Update Time : ১২:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 48

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের‘ একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেকএবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২৮ মার্চদিবাগত রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর অবতরণ করে।

আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর এভসেক সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্যএ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

Update Time : ১২:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬