০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের মা, অতঃপর

  • Update Time : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 76

মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই লক্ষ্মীপুরের কমলনগর থেকে কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে ছুটে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ মারুফ। কিন্তু সেখানে গিয়েই ভেঙে চুরমার হয়ে যায় তার সাজানো স্বপ্ন।

তিনি জানতে পারেন, যার প্রেমে তিনি বিভোর ছিলেন, সেই প্রেমিকা শুধু বিবাহিতই নন, তিনি দুই সন্তানের জননী এবং তার বিয়ের বয়স ১৫ বছর। নিজের সঙ্গে হওয়া এ প্রতারণা ও ক্ষোভ সইতে না পেরে প্রেমিকার বাড়িতেই বিষপান করে আত্মাহুতি দিয়েছেন মারুফ।

নিহত মারুফ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ডাকাতেরপোল এলাকার সবুজ মিস্ত্রির ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে কুষ্টিয়ার মিরপুর এলাকার স্বপ্না নামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় মারুফের। মারুফ জানতেন স্বপ্না অবিবাহিত। এবারের ঈদে ঢাকাতে ফুফুর বাসায় অবস্থান করলেও মঙ্গলবার সকালে স্বপ্নার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় যান তিনি। সেখানে গিয়ে স্বপ্নার পারিবারিক জীবনের আসল সত্য সামনে আসতেই মারুফ মানসিকভাবে ভেঙে পড়েন এবং দুপুরে বিষপান করেন। গুরুতর অবস্থায় স্বপ্না নিজেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন মারুফের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, স্বপ্না স্বীকার করছেন তিনি বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। ১৫ বছর আগে তার বিয়ে হয়েছে। ভিডিওতে ওই নারী নিজের পরকীয়ায় জড়ানো ভুল- স্বীকার করে দাবি করেন, তিনি মারুফকে সম্পর্ক থেকে সরে আসতে বলেছিলেন, কিন্তু মারুফ তা মানেননি। তবে মারুফের পরিবারের দাবি, ওই নারী বিয়ের তথ্য গোপন করে কৌশলে মারুফকে পরকীয়ায় জড়িয়েছিলেন।

মারুফের বাবা সবুজ যুগান্তরকে বলেন, আমার একমাত্র সন্তান মারুফ। তাকে বড় কষ্ট করে মানুষ করেছি। অভাবের কারণে আমার সঙ্গে মাঝে মধ্যে কাজে নিয়ে যেতাম। ওই মেয়ের ফাঁদে পড়ে ছেলেটা আমার চলে গেল। আমি ওই মেয়ের বিচার চাই।

এ বিষয়ে জানতে কমলনগর থানার ওসি ফরিদুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

প্রেমিকার বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের মা, অতঃপর

Update Time : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬