১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে দলের পদ ছাড়লেন শাহে আলম

  • Update Time : ০৪:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 53

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ মার্চবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

এবারের নির্বাচনে বগুড়া জেলাধীন শিবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মীর শাহে আলম। পরবর্তী সময়ে তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে দলের পদ ছাড়লেন শাহে আলম

Update Time : ০৪:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬