১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জ্বালানি তেলের মজুত সংক্রান্ত অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : ০১:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 61

জ্বালানি তেলের মজুত সংক্রান্ত অনিয়মের অভিযোগে জেলা সদরের হাজী পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মো. নুর ইসলাম, হাজী (৬০) কে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শেরপুর জেলা প্রশাসন, জ্বালানি তেল মজুত ও সরবরাহ ব্যবস্থাপনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহম্মেদ গতকাল সোমবার (২৩ মার্চ ২০২৬) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পরিচালিত ওই অভিযানের নেতৃত্ব দেন।

জেলা প্রশাসক মো. তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর জেলার জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা সচেষ্ট জেলা প্রশাসন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

শেরপুরে জ্বালানি তেলের মজুত সংক্রান্ত অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০১:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬