০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

  • Update Time : ০৩:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 153

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর ইরানের পাল্টায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দখলদার ইসরাইল পড়েছে ‘সবচেয়ে ভারী হামলার’ মুখে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ আরও দীর্ঘ হলে পারমাণবিক অস্ত্রে ঝুকতে পারে ইসরাইল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স সম্প্রতি অল-ইন নামের একটি পডকাস্টে দাবি করেছেন, নিজেদের অস্থিত্বের হুমকিতে পড়লে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পারে।

তিনি বলেন, ‘ইসরাইল বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।’ ডেভিড স্যাক্স ২০২৫ সালের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, আগের সংঘাতে ইরান বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করলেও এবার তুলনামূলক কম সময়ের যুদ্ধেই বেশি প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।

সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে স্যাক্স বলেন, ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার প্রধান লক্ষ্য অর্জন করেছে।

তিনি বলেন, ‘এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়।’ তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি।

স্যাক্স সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক সময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার দিকে এগোচ্ছে। ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামিরের বক্তব্য উদ্ধৃত করে ইসরাইল হাইওম জানিয়েছে, এপ্রিলের শুরুতে ইহুদি উৎসব পাসওভারের সময়ের মধ্যে অভিযান শেষ করার সম্ভাবনা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, সংঘাত শুরুর আগে যে ধারণা করা হয়েছিল তার তুলনায় এখন ইরানের ক্ষমতাসীন ব্যবস্থাকে উৎখাত করার সম্ভাবনা অনেক কম।

Tag :
জনপ্রিয়

পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

Update Time : ০৩:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬