০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী মুনজুরুল জাহিদ উদ্যোগে ৫০০ প্যাকে ইফতার বিতরণ।

  • Update Time : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 67

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর বড়বাজার এলাকায় রোববার বাদ আসরের নামাজের পড়ে ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী মুনজুরুল জাহিদ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে,উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

বক্তব্যে মুনজুরুল জাহিদ বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন, ঐক্য ও সৌহার্দ্যকে অগ্রাধিকার দিতে হবে। শান্তি ও সমৃদ্ধির মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত, আসন্ন পৌর নির্বাচন আমাদের এলাকার উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন সিদ্ধান্ত অপরিহার্য। ভোট শুধু একটি অধিকার নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের একটি শক্তিশালী মাধ্যম।
আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা হলো উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবা নিশ্চিত করা। সড়ক ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি—এসবই একটি দায়িত্বশীল পৌর নেতৃত্বের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে আমি এই শহরকে একটি নিরাপদ, আধুনিক ও মানবিক নগর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। দল-মত নির্বিশেষে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।
আসুন, আমরা সবাই মিলে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে অংশীদার হই। আপনাদের মূল্যবান ভোটই হতে পারে পরিবর্তনের সূচনা।

এদিকে পৃথক কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুনজুরুল জাহিদ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়ায়েজ আল-আমিন, জেলা সহ-কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন শুভ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান পাপন এবং পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।
এতে জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইখলাস মুন রায়হান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, দপ্তর সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খালেকুর রহমান বাধনসহ স্থানীয় যুবনেতারাও অংশ নেন।

এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী মুনজুরুল জাহিদ উদ্যোগে ৫০০ প্যাকে ইফতার বিতরণ।

Update Time : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬