০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৮,২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  • Update Time : ১০:২২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 50

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২) নামের দুজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

ডিএনসি যায়, প্রথমে জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা এর আগে বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। আটক দুই ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

রাজধানীতে ৮,২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

Update Time : ১০:২২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬