১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ২ জন আটক

  • Update Time : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • 57

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি ও একটি কার্গো বোটসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলি নদী দিয়ে শহরে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দুপুর ২টায় পতেঙ্গা কোস্ট গার্ড আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়। এ সময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ২ জন আটক

Update Time : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬