০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • Update Time : ১২:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • 60

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৫টায় আলমডাঙ্গা উপজেলার দারুস সালাম কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী ও পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উপজেলা আমির মোঃ শফিউল আলম বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update Time : ১২:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬