০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরালেন কমিশনার

  • Update Time : ০১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 63

খুলনায় পদোন্নতি প্রাপ্ত ১২জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

আজ বেলা সাড়ে ১২টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

পদোন্নতি প্রাপ্তরা হচ্ছে কনস্টেবল হতে এএসআই (নি.) পদে মো. রিজাউল করিম, মো. শাহিনুজ্জামান, মো. রাজিব হোসেন, মো. ইনামুল হোসেন, মো. লতা মিয়া, পবিত্র কুমার হরি, মো. সাইদুল ইসলাম, মো. সোহেল হোসেন, নায়েক হতে এএসআই (স.) পদে পদোন্নতি প্রাপ্ত নির্ণয় সরকার, মো. শরিফুজ্জামান সাহিন এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত নায়েক মাজহারুল ইসলাম জয় ও মো. মেহেদী হাসান।

এ সময় কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সততা, পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

খুলনায় পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরালেন কমিশনার

Update Time : ০১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬