গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের
Update Time :
০৪:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
26
গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের
ইসরাইলি সেনাবাহিনী গাজার দক্ষিণে রাফাহ এলাকায় একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সৈন্যদের ওপর হামলা চালানো চার জন সন্দেহভাজন সশস্ত্র কর্মীকে হত্যা করেছে। সোমবার তারা এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, কিছুক্ষণ আগে চার জন সশস্ত্র ব্যক্তি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বের হয়ে রাফাহ এলাকায় সৈন্যদের দিকে গুলি চালায়। এমন সময় ইসরাইলি সৈন্যরা এই সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা নিহত হয়। ইসরাইলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের সেনাদের ওপর এই হামলা ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন।
ইসরাইলি সেনাবাহিনী গাজার দক্ষিণে রাফাহ এলাকায় একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সৈন্যদের ওপর হামলা চালানো চার জন সন্দেহভাজন সশস্ত্র কর্মীকে হত্যা করেছে। সোমবার তারা এ কথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, কিছুক্ষণ আগে চার জন সশস্ত্র ব্যক্তি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বের হয়ে রাফাহ এলাকায় সৈন্যদের দিকে গুলি চালায়। এমন সময় ইসরাইলি সৈন্যরা এই সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা নিহত হয়।
ইসরাইলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তাদের সেনাদের ওপর এই হামলা ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন।