০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত হেঁটে শান্তির ধর্ম পদযাত্রা করছেন ২ শতাধিক ভিক্ষু

  • Update Time : ০২:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

দেশ ও বিশ্ব শান্তি কামনায় রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৭৫ কিলোমিটার পায়ে হেঁটে ধর্ম পদযাত্রা করছে দেশ বিদেশের ২ শতাধিক বৌদ্ধ ভিক্ষু।

রাঙামাটি -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ধরে বৌদ্ধ ভিক্ষুরা পায়ে হেঁটে  আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে এসে পৌঁছেছেন ।

গতকাল বুধবার  রাঙ্গামাটির রাজ বন বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা শান্তির পদ যাত্রার উদ্দেশ্য রওনা দেন। বিভিন্ন এলাকায় রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ভিক্ষুদের ফুলেল অভ্যর্থনা ও পানীয় দান করছেন হাজার হাজার পূণ্যার্থী।

গত মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গন থেকে এ শান্তির ধর্মযাত্রা শুরু করা হয়। পার্বত্য চট্টগ্রামে আধ্যাত্মিক বৌদ্ধ গুরু খ্যাত বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাথেরর আগামী ৮ ফেব্রুয়ারি ৭৬ তম জন্মদিনটিকে স্মরণীয় করতে তাকে সম্মান জানানোর পাশাপাশি বৌদ্ধ ধর্ম প্রচার এবং দেশ ও বিশ্ব শান্তি কামনায় তিন দিনের শান্তির পদযাত্রা করছে বনভান্তের শিষ্যসংঘ।

এতে থাইল্যান্ড থেকে আসা ভিক্ষুসহ দুই শতাধিক ভিক্ষু এ শান্তি ধর্মযাত্রায় অংশ নিচ্ছে। এ ধর্মযাত্রায় অংশ গ্রহণ করতে পেরে খুশি পূন্যার্থীরা।

বনভান্তের ভিক্ষু সংঘ বাংলাদেশএর সাধারণ সম্পাদক,বিমলানন্দ মহাথের জানান ,বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাথেরর আগামী ৮ ফেব্রুয়ারি ৭৬ তম জন্মদিনটিকে স্মরনীয় করতে তাকে সম্মান জানানোর পাশাপাশি বৌদ্ধ ধর্ম প্রচার এবং দেশ ও বিশ্ব শান্তি কামনায় তিন দিনের শান্তির পদযাত্রা করছে বনভান্তের শিষ্যসংঘ।

আয়োজক কমিটির সদস্য,কৃষ্ঞ বাহন  চাকমা, জানান  শান্তির ধর্ম যাত্রায় পূণ্যার্থীরা ভিক্ষুদের পানীয় ও খাদ্যদ্রব্য দান করার পাশাপাশি অর্থও দান করছেন। এ শান্তির ধর্মযাত্রায় প্রাপ্ত দানের সকল অর্থ রাজবন বিহারের নির্মাণাধীন বিশ্বশান্তির প্যাগোডার জন্য দেওয়া হবে । ধর্মযাত্রাটি  আগামীকাল শুক্রবার খাগড়াছড়ি ধর্মপুর আর্য বিহারে গিয়ে শেষ হবে ।

Tag :
জনপ্রিয়

রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত হেঁটে শান্তির ধর্ম পদযাত্রা করছেন ২ শতাধিক ভিক্ষু

Update Time : ০২:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬